Views Bangladesh Logo

পোশাক সংক্রান্ত বিতর্কিত আইন স্থগিত করলো ইরান

 VB  Desk

ভিবি ডেস্ক

রানের জাতীয় নিরাপত্তা পরিষদ বিতর্কিত `হিজাব ও পবিত্রতা আইন' বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত করেছে। শুক্রবার থেকে আইনটি কার্যকর হওয়ার কথা ছিল।

দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইনটিকে ‘অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন এবং এর ধারা পুনর্মূল্যায়ন করার সংকেত দিয়েছেন।

প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী, চুল, বাহু বা পা খোলা রাখার কারণে নারীদের জন্য কঠোর শাস্তি প্রয়োগ করা হতো। আইনটি মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়ে।

নারীদের জন্য কঠোর পোশাক বিধি- যা কয়েক দশক ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের শাসকদের কাছে জাতীয় নিরাপত্তার বিষয় বলে বিবেচিত হয়ে আসছে।

নতুন আইনের অধীনে, যারা বারবার নিয়ম ভঙ্গ করবে বা আইনের প্রতি বিদ্রূপ প্রদর্শন করবে, তাদের জন্য জরিমানা বৃদ্ধি এবং ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল। এছাড়াও, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আইন লঙ্ঘনকারীদের রিপোর্ট করার নির্দেশনা দেয়া হতো।

মানবাধিকার গোষ্ঠীগুলো আইনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, ইরানি কর্তৃপক্ষ ‘দমনমূলক ব্যবস্থাকে আরও দৃঢ় করতে চাইছে।’

জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে, তৎকালীন প্রার্থী পেজেশকিয়ান হিজাব ইস্যুতে ইরানি নারীদের প্রতি আচরণের সমালোচনা করেছিলেন।

তিনি তাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল, যারা সরকারের কঠোর নিয়ন্ত্রণে হতাশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ