ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিবের ঢাকা ত্যাগ
চার দিনের ঢাকা সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সফর শেষে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ উর্ধতন কর্মকর্তারা।
গত ৩০ আগস্ট ঢাকায় আসেন অ্যান্ডা ফিলিপ। বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন তিনি।
এ ছাড়াও নারী সংসদ সদস্য এবং রাজনৈতিকভাবে নির্যাতিত সংসদ সদস্যদের সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন অ্যান্ডা ফিলিপ।
সংশ্লিষ্টদের সাথে আয়োজিত এসব বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন এবং সংসদ সদস্যদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির বিষয়ে জোর দেন আইপিইউ মহাসচিব । সফরকালে তিনি জাতীয় সংসদ ভবন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
মতামত দিন