Views Bangladesh Logo

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা বহাল: তথ্য মন্ত্রণালয়

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে—এমন খবরে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় তার প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, আইপিএল সম্প্রচার বন্ধে বিগত সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।

শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘Govt lifts bar on IPL telecast in Bangladesh’ শিরোনামে দ্য ডেইলি স্টারে প্রকাশিত সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা মন্ত্রণালয়ের নজরে এসেছে।

মন্ত্রণালয় জানায়, আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে পূর্বের সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে। তবে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে বিভ্রান্তি দূর করতে প্রতিবাদলিপিটি জরুরি ভিত্তিতে প্রচারের জন্য গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ