Views Bangladesh Logo

বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম পোর্টের কার্যক্রম উন্নত করতে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সরকারের মনোযোগ দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগের মাধ্যমেই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হবে। আমাদেরকে সেই পথে এগোতে হবে।

অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে নিজ জেলা চট্টগ্রামে আসেন তিনি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

এ সময় তাকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পটিয়া আসনের সংসদ সদস্য এনামুলহ এনাম, চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম মিঞা এবং নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিজের প্রথম চট্টগ্রাম সফরের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, 'ভালো লাগছে। আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। নির্বাচিত সংসদ ও সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ