প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।
এই পদমর্যাদা দিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে থাকাকালীন আশিক চৌধুরী একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চেয়ারম্যানকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহায়তা দেওয়া এবং দেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও প্রসারে ইনভেস্ট বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূলত প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে পরিচালিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণসহ বিনিয়োগ-সংক্রান্ত সার্বিক সেবা ও উদ্যোগ বাস্তবায়নে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করে থাকে।
মতামত দিন