Views Bangladesh Logo

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সরকার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল গত ১০ নভেম্বর গণমাধ্যমকে জানান, জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় পলাতক শেখ হাসিনা সহ সকল আসামিদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে আনার জন্য রেড নোটিশ জারি করা হচ্ছে।

পুরাতন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘পলাতক স্বৈরাচারী গ্যাং ইন্টারপোলের মাধ্যমে ধরা পড়বে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে, তারা পৃথিবীর যেখানেই থাকুক।’

ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম জানান, ১০ নভেম্বর ইন্টারপোলের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য একটি চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেই থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ