Views Bangladesh Logo

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

তথ্য অধিকার সম্পর্কে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে আজ সোমবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’। প্রতিবছরের মতো এবারও ২৮ সেপ্টেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় দিবসটি উদযাপন করা হচ্ছে। ডিজিটাল যুগে অপতথ্য রোধে তথ্য অধিকার আইন কীভাবে ভূমিকা রাখতে পারে, সেটিই তুলে ধরা হচ্ছে এ বছরের মূল প্রতিপাদ্য ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’-র মাধ্যমে।

দিবসটি উপলক্ষে আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দুপুর আড়াইটায় শুরু হবে এ অনুষ্ঠান। তথ্য কমিশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তথ্য অধিকার, তথ্যের সত্যতা, অপতথ্য মোকাবিলা এবং সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার বেলা আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত তথ্য কমিশন বাংলাদেশের অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তথ্য কমিশনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি, তথ্যের নির্ভুলতা বজায় রাখা এবং অপতথ্য বা গুজব মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। বিশেষ অতিথি হিসেবে এতে যোগ দেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আমানউল্লাহ আমান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ ছাড়াও আলোচক হিসেবে থাকবেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন তথ্য কমিশনের সচিব মো. শাহ আলম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. সুমন রহমান।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বহুমুখী প্রচারণামূলক পদক্ষেপও নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মোবাইলে খুদে বার্তা পাঠানো, জনগণের তথ্য পাওয়ার অধিকারবিষয়ক বিভিন্ন ডকুমেন্টারি ডিজিটাল স্ক্রল ও অ্যাডভারটাইজিং বোর্ডে সম্প্রচার এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ফেস্টুন প্রচারের বিশেষ আয়োজন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ