অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার পূর্ববর্তী শাসনামল থেকে ভিন্ন, ফ্রান্সের রাষ্ট্রদূতকে অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকারের থেকে ভিন্ন।
রবিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই তার সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন জলবায়ু পরিবর্তনের অভিযোজনে গত বছর ফরাসি প্রেসিডেন্ট বাংলাদেশকে প্রায় ১.১ বিলিয়ন ডলারের সম্ভাব্য সহায়তার ঘোষণা দেয়। সে বিসয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, ফ্রান্সের তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে কারিগরি বিশেষজ্ঞ রয়েছে এবং বাংলাদেশে ৪০০ মিলিয়ন ইউরোর বেশি মূল্যের ফরাসি অর্থায়নে কিছু চলমান প্রকল্প রয়েছে। তারা আমাদের বিভিন্ন সেক্টরে সহায়তা প্রদান করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে