কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্চনায় অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা
কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে লাঞ্ছিত করায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার সোমবার বলেন, ‘চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মানহানির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।’
পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশও দেয়া হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রেস উপসচিব জানান, আব্দুল হাই হত্যাসহ ৯টি মামলার আসামি।
তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কুমিল্লায় মুক্তিযোদ্ধার হয়রানির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধার হয়রানির সঙ্গে জড়িত যে-ই হোক, তাকে আইনের মুখোমুখি করা হবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে