Views Bangladesh Logo

অপপ্রচার প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার অন্তর্বর্তী সরকারের

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অন্যান্য বন্ধু ও মিত্রদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ায় জন্য অপেক্ষায় রয়েছে, যাতে ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করার প্রচেষ্টা এবং দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে মনগড়া অপপ্রচার প্রচারণা প্রতিহত করা যায়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতির বরাত দিয়ে ইউএনবির প্রকাশিত খবরে আরও বলা হয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণভাবে বিশ্বাস করে যে, এই প্রচেষ্টার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার স্বচ্ছতা দেখবে।

মার্কিন দূতাবাসের ফ্যাক্ট-চেকিং ইউনিট জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভালোভাবেই জানে যে, অধ্যাপক ইউনূস সরকারি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসা ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন, যাদের মধ্যে বাংলাদেশের সমালোচনাকারীরাও রয়েছেন।

এ ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন কসোভোর নতুন রাষ্ট্রদূত।

প্রেস উইংয়ের ফ্যাক্ট-চেকাররা বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অসম্মান করতে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের ওপর তার স্বৈরাচারী শাসন পুনরায় শুরু করার পথ সুগম করতে ভারতের সাপ্তাহিক দ্য অর্গানাইজার তাদের এক প্রতিবেদনে ‘অনেক ভারতীয় জাতীয়তাবাদীদের চলমান প্রচারে হেয় প্রতিপন্ন’ করার চেষ্টা চলছে।

তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, দ্য অর্গানাইজারের সাম্প্রতিক প্রতিবেদনের কারণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরোসের মধ্যে বৈঠকটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে ছিল।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ