Views Bangladesh Logo

অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে: হাফিজ উদ্দিন

ন্তর্বর্তী সরকারের কাছে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এই সরকারের উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন গঠনের জন‌্য প্রথম থেকেই চেষ্টা করা। কিন্তু এ নিয়ে নির্বাচন কমিশনের কোনো কথা নেই। তারা এখনো কোনো রোডম্যাপ ঘোষণা করেনি। কবে নির্বাচন হবে তাও তারা বলেন না। তারা ছয়টি খাতে সংস্কারের কথা বললেও অন্যান্য সংস্কারে নীরব।

তিনি বলেন, আমরা বলব, এই সংস্কার কাজগুলো শুরু করার জন্য এক মাস যথেষ্ট সময়। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা দেশের মেধাবী সন্তান, তাদের প্রতিভা আছে।

বিএনপির এই নেতা বলেন,এদেশে সংবিধান সংশোধনের অধিকার শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। এটা ভুলে যাবেন না। আপনার যত পিএইচডি ডিগ্রিই থাকুক না কেন আপনি সংবিধান সংশোধন করতে পারবেন না। আপনি সুপারিশ করতে পারেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সুপারিশ গ্রহণযোগ্য মনে করলে তারা তাদের নির্বাচনী ইশতেহারে এগুলো অন্তর্ভুক্ত করে জনগণের ম্যান্ডেট নেবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ