অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে: ডা. জাহেদ
অন্তর্বর্তী সরকার মবকে প্রশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহেদ বলেন, মব বা গণপিটুনির মাধ্যমে কাউকে শাস্তি দেওয়া সম্পূর্ণ অবৈধ। অপরাধের বিচার করার একমাত্র ক্ষমতা রাষ্ট্রের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়।
তিনি সতর্ক করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজে ভয়াবহ অরাজকতা তৈরি করছে।
তিনি আরও বলেন, অতীতে কিছু সময় এসব ঘটনাকে প্রশ্রয় দেওয়ার কারণে সমাজে ভুল বার্তা গেছে। এখন সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে এসব অপরাধ দমনে কাজ করছে। কোনো অবস্থাতেই গণপিটুনি গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতা থাকলে তা দূর করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকরভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধ বা অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছেই জানাতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে