Views Bangladesh Logo

সরকার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিকে রাজনৈতিক বিষয় হিসেবে দেখছে: পরিবেশ উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিকে ‘আইনি ও সাংবিধানিক’ বিষয় হিসেবে না দেখে বরং রাজনৈতিক বিষয় হিসেবে দেখছে বলে জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একইসঙ্গে এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘এটা একটা রাজনৈতিক বিষয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।’

তিনি আরও বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।

উপদেষ্টা বলেন, ‘বিষয়গুলো নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। এটা বলা যাবে না যে, আমরা তাড়াহুড়োর মধ্যে আছি। তবে একই সময়ে জিনিসগুলো বিলম্ব করার কোনো সুযোগ নেই।’

রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় রাষ্ট্রপতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়াও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণের বিষয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে গেজেট জারি করতে তিন-চার দিন সময় লাগতে পারে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ