Views Bangladesh Logo

হামে শিশু মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকারের: ডিএসসিসি প্রশাসক

হামে শিশু মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকারের বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

শুক্রবার (২২ মে) রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, অন্তর্বর্তী সরকার ১৮ মাসে সিটি করপোরেশন ডুবিয়ে দিয়েছে। আমি বলি যে, ১৮ মাসে ১৮ বছর পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে। এই যে দেখেন, হামে বাচ্চারা মারা যাচ্ছে, এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা ওদের। সেই সময় টিকা আনে নাই।

এছাড়া তিনি ঢাকার যানজট, রিকশার সংখ্যা বৃদ্ধি এবং হকারদের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার বিষয়েও সমালোচনা করেন। তিনি বলেন, আজ ঢাকা শহরে রিকশার জ্যাম হয়। ৫ আগস্টের পরে রিকশা বেড়েছে। রাস্তাঘাট সয়লাব হয়ে গেছে।

এ সময় তিনি বিরোধী রাজনৈতিক শক্তির সমালোচনাও করেন। তিনি বলেন, সরকার তিন মাসে অনেক কাজ করার চেষ্টা করেছে। ফলে জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের দাবি বাস্তবসম্মত নয়।

আবদুস সালাম আরও বলেন, দেশের সিস্টেমে শৃঙ্খলা আনা জরুরি, নইলে নগর ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আরও জটিল হয়ে পড়বে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ