প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ( ১৮ ফেব্রুয়ারি) পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পোষ্টে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষে জানানো হয়েছে, দীর্ঘ ১৮ মাসের যাত্রা শেষে পেজটি আর সক্রিয় থাকবে না। একই সঙ্গে সকলের সহযোগিতা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়। পোষ্টে উল্লেখ করা হয়েছে যে, সমর্থন, সহযোগিতা এবং সমালোচনার মাধ্যমে তাদের যাত্রা আরও সমৃদ্ধ হয়েছে।
গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র–জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এর পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে