Views Bangladesh Logo

শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম হলে দায়ী হবেন সভাপতি ও প্রতিষ্ঠানের প্রধান

শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করে।


নীতিমালায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সকল আয়-ব্যয় প্রচলিত সরকারি আর্থিক বিধি-বিধান অনুসরণ করে পরিচালনা করতে হবে। প্রতিষ্ঠানটির হিসাব পরিচালনা হবে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধানের যৌথ স্বাক্ষরে।

এতে আরও উল্লেখ করা হয়, তহবিলের আয়-ব্যয়ের হিসাব আইন ও বিধি অনুযায়ী সংরক্ষণের দায়িত্ব থাকবে প্রতিষ্ঠানপ্রধানের ওপর। পরিচালনা কমিটির মাধ্যমে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নীতিমালা অনুযায়ী, দায়িত্বপালনকালে সংঘটিত সব ধরনের আর্থিক অনিয়মের জন্য পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধান যৌথভাবে দায়ী থাকবেন—তারা দায়িত্বে থাকুন বা পরবর্তীতে দায়িত্বে না থাকুন, সংশ্লিষ্ট সময়ের অনিয়মের দায় তাদের ওপর বর্তাবে।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর্থিক শৃঙ্খলা জোরদার হবে এবং অনিয়ম-দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা সম্ভব হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ