Views Bangladesh Logo

বদলে গেল ইনস্টাগ্রামের লোগো

 VB  Desk

ভিবি ডেস্ক

ইনস্টাগ্রাম তাদের ওয়ার্ডমার্ক বা নামের লোগোতে পরিবর্তন এনেছে। বৃহস্পতিবার নতুন নকশা উন্মোচন করে মেটা জানায়, এটি আগের তুলনায় আরও পরিচ্ছন্ন, আধুনিক ও সরল ডিজাইনের। তবে ইনস্টাগ্রামের পরিচিত স্ক্রিপ্টধর্মী লেখার মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা হয়েছে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, অ্যাপের ওপরে থাকা ওয়ার্ডমার্কটি এক দশক ধরে অপরিবর্তিত ছিল। তাই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে অক্ষরগুলোর আকৃতিতে সূক্ষ্ম পরিবর্তন এনে নতুন রূপ দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, নতুন ডিজাইনে পুরোনো পরিচয়ের ধারাবাহিকতা বজায় রেখেই আধুনিকতার ছোঁয়া যোগ করা হয়েছে।

ইনস্টাগ্রাম সর্বশেষ বড় ডিজাইন পরিবর্তন করেছিল ২০১৬ সালে, যখন বাদামি ক্যামেরা ও রংধনু দাগের পুরোনো লোগোর পরিবর্তে বর্তমান গোলাপি-কমলা গ্রেডিয়েন্ট ক্যামেরা আইকন চালু করা হয়। এবার শুধু ওয়ার্ডমার্ক বদলানো হলেও নতুন ফন্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে—অনেকে প্রশংসা করেছেন, আবার অনেক ব্যবহারকারী রসিকতা ও সমালোচনাও করছেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ