Views Bangladesh Logo

শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

ন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সংগঠনের নেতাকর্মীরা ব্যারিকেড দিয়ে শাহবাগের চারপাশের সড়ক বন্ধ করে দেন।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ এবং ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় তারা শরীফ ওসমান হাদির হত্যার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তোলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন।


রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত ১২ ডিসেম্বর চলন্ত মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেথানে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যু হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ