Views Bangladesh Logo

প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন গণঅভ্যুত্থানে আহতরা

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মিরপুর সড়ক থেকে সন্ধ্যার দিকে অবরোধ তুলে নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। এবার নিজেদের দাবিদাওয়া নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার দিকে যাচ্ছেন তারা।

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহতরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করেন।

আন্দোলনকারীরা জানান, সড়ক ছেড়ে তারা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হচ্ছেন। যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তারা হাসপাতালের কাগজ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবেন।

এর আগে, সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দিনভর মিরপুর সড়কে অবস্থান নেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। দুপুরের দিকে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন তারা। কিন্তু বিকেল ৪টার পর তারা সেই কর্মসূচি স্থগিত করে শিশুমেলার মোড়েই অবস্থান করবেন বলে জানান।

আহতরা শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যা থেকে আন্দোলন শুরু করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ