Views Bangladesh Logo

সিলেটে তারাপুর চা বাগান দখলমুক্ত করার উদ্যোগ

সিলেটের তারাপুর চা বাগান দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর মধ্য দিয়ে বন্ধ হবে দীর্ঘদিন অবৈধভাবে চা বাগানের জমি দখল ও বিক্রি। এর আগে হাজার কোটি টাকার এই বাগানটি দখলে রাখেন শিল্পপতি রাগীব আলী।

২০১৬ সালের মাঝামাঝি সময়ে রাগীব আলীর দখল থেকে চা বাগানটি উদ্ধার করে জেলা প্রশাসন। উদ্ধারের পর আদালত থেকে মামলার রায়ের নির্দেশনা অনুযায়ী সাড়ে ৫০০ একর এলাকাজুড়ে থাকা চা বাগানটির দখল সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেয়া হয়। তবে গত ৮ বছর বাগানটি প্রশাসনের দায়িত্বে থাকলেও এর জমি দখল ও বিক্রি চলছিল অবৈধভাবে। এরই প্রেক্ষিতে দখল ও বিক্রি হওয়া চা বাগানের জমি বুধবার থেকে উদ্ধারে মাঠে নেমেছে প্রশাসন।

তারাপুর চা বাগানের ম্যানেজার ও কোওর্ডিনেটর রিংকু চক্রবর্তী জানান, তারাপুর চা বাগান সাড়ে ৫০০ একর এলাকাজুড়ে থাকলেও কাগজে কলমে আছে সাড়ে ৩০০ একর। এর মধ্যে বাগনের দখল আছে ১৫০ একরের মতো।

স্থানীয় বাসিন্দারা জানান, বাগানের আশপাশে রয়েছে প্রচুর খাসজমি। অনেকেই এসব খাসজমিতে বসবাস করছেন বহুদিন ধরে। আবার বাগানের জায়গা বেচা-কেনা করতে এসব এলাকায় গড়ে উঠেছে সিন্ডিকেট।

উচ্ছেদের সময় উপস্থিত ছিলেন, এডিসি রেভিনিউ, সরহকারি কমিশনার ভূমি সদর, সরকারি কমিশনার ভূমি মহানগর, ইউনিয়ন ভূমি সরকারী কর্মকর্তা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জালালাবাদ থানা, এয়ারপোর্ট থানা এবং কোতোয়ালি থানা কর্মকর্তাবৃন্দ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ