Views Bangladesh Logo

কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

 VB  Desk

ভিবি ডেস্ক

কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৭ মে) এক শোকবার্তায় তথ্যমন্ত্রী কারিনার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

গত শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার আশায় পরিবারের সদস্যদের সঙ্গে চেন্নাই গেলেও শেষ রক্ষা হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ