Views Bangladesh Logo

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, পাপেট নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ ছাড়াও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা‌ জানান তিনি।

শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, 'মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘ কর্মজীবনে তিনি চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান, সাংস্কৃতিক বিকাশ এবং নতুন প্রজন্মের সৃজনশীল চর্চায় যে অনন্য অবদান রেখে গেছেন, তা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার সৃষ্টিকর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে চিরদিন অনুপ্রাণিত করবে।'

এই চিত্রশিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের খ্যাতিমান কার্টুনিস্ট রফিকুন নবী। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'স্যার ছিলেন আমাদের দেশের সৃষ্টিশীল জগতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী ব্যক্তিত্ব। সাংস্কৃতিক অঙ্গনের একজন বিশিষ্টজন ছিলেন তিনি। তার মৃত্যু দেশ ও সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি। তার যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।'

সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ