Views Bangladesh Logo

ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

থ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে সাংবাদিকদের জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি করা হবে।

গতকাল মঙ্গলবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ নেওয়ার পর নতুন মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পান জহির উদ্দিন। আজ বুধবার বেলা সোয়া একটায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার আলোকে এই প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, যারা ভয় ও মানসিক চাপের মধ্যে কাজ করেন, বিশেষ করে গণমাধ্যমকর্মীরা, তারা সারাক্ষণ নজরদারির চাপের মধ্যে থাকেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার অংশ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করবে এবং বাংলাদেশে সাংবাদিকদের জন্য ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলা হবে, ইনশা আল্লাহ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ