নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯%
চলতি বছরের নভেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে, যা অক্টোবরে ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। রোববার (৭ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিবিএসের তথ্য অনুযায়ী, নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ০৮ শতাংশে। টানা দুই মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বাড়তে থাকলেও গত বছরের একই সময়ের তুলনায় তা কম। গত বছরের নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ।
মতামত দিন