Views Bangladesh Logo

স্টাইলিশ ডিজাইন ও প্রযুক্তি সমৃদ্ধ ইনফিনিক্সের নতুন হ্যান্ডসেট ‘হট ৭০ প্রো ফাইভজি’

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ‘হট ৭০ প্রো ফাইভজি’ উন্মোচন করেছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। পারফরম্যান্স, ক্যামেরা, নকশা ও ব্যাটারি সক্ষমতার পাশাপাশি ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বেশ কিছু সুবিধা রাখা হয়েছে।

নতুন ফোনটির প্রসেসিং সক্ষমতার জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট। দীর্ঘ সময় ব্যবহারের পরও পারফরম্যান্স সচল রাখতে এতে রয়েছে ইনফিনিক্সের ৭২ মাসের ফ্লুয়েন্সি প্রযুক্তি। ৬ দশমিক ৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লের সঙ্গে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট থাকায় গেমিং ও ভিডিও দেখার ক্ষেত্রে মসৃণ অভিজ্ঞতা পাওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরযুক্ত অটোফোকাস ক্যামেরা। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবি তোলার ক্ষেত্রে এআই আর ও লাইভ ফটোর মতো ফিচারও রাখা হয়েছে।

নকশাতেও ভিন্নতা আনার চেষ্টা করেছে ইনফিনিক্স। ডিভাইসটির ডায়নামিক শাইন ডিজাইনের বিভিন্ন সংস্করণে আলো, তাপমাত্রা ও দেখার কোণের পরিবর্তনের সঙ্গে পেছনের অংশে আলাদা ধরনের দৃশ্যমান প্রভাব তৈরি হয়। থার্মো অরেঞ্জ মডেলের রং তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয়। মিরেজ গ্রিন সংস্করণে অতিবেগুনি রশ্মির সংস্পর্শে ভিন্ন টেক্সচার দেখা যায়। ডেপথ রিং হোয়াইট মডেলে ত্রিমাত্রিক ভিজ্যুয়াল প্রভাব এবং অ্যাক্টিভ ম্যাট্রিক্স কিউব সংস্করণে ইন্টার‌্যাকটিভ ব্যাক প্যানেল রয়েছে।

টেকসই ব্যবহারের জন্য ফোনটিতে আইপি৬৮ মানের পানি ও ধুলা প্রতিরোধ ব্যবস্থা এবং এসজিএস পাঁচ তারকা ড্রপ রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। দেড় মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ফোনটি সুরক্ষিত থাকার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা এবং দীর্ঘ সময় ব্যবহারের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে বাইপাস চার্জিং প্রযুক্তি রাখা হয়েছে।

এআই সুবিধার মধ্যে রয়েছে ফ্ল্যাশ মেমো, মাইন্ড হাব, এআই সার্চ, এআই স্ক্যান টু সলভ, ফোলাক্স মিউজিক রিকগনিশন, এআই লাইফ অ্যাসিস্ট্যান্ট ও এআই থিম জেনারেটর। এসব সুবিধায় দ্রুত প্রবেশের জন্য রয়েছে আলাদা ওয়ান-ট্যাপ বাটন। বাংলাদেশে ৮ জিবি র‍্যাম, অতিরিক্ত ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ