Views Bangladesh Logo

মঙ্গলবার থেকে চাহিদা অনুযায়ী শিল্পকারখানায় গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

চাহিদা অনুযায়ী শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ২০টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী আরও জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বৈঠকে দেশের বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকট নিরসনে সরকারের নানা পরিকল্পনা ও পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে এফবিসিসিআই-এর প্রশাসক মো. ফজলুল হক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আগামীকাল রাত থেকেই এই সংকট আর থাকবে না। গ্যাস-বিদ্যুতের ক্ষেত্রে এর আগে যে অবস্থায় আমরা ছিলাম, সেই অবস্থায় ফিরে যেতে পারব। আমাদের মনে হয়, এটা আজকের এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, ২০২৮ সালের আগেই দেশে আরও একটি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) চালুর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এর পাশাপাশি বর্তমানে সচল থাকা দুটিসহ মোট পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনার পরিকল্পনা করছে সরকার। এছাড়া দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে একটি উপকূলীয় এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ