নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার ভারতীয় সমকক্ষ বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে এ বৈঠক হয়।
এ বছর দুই দেশের মধ্যে এটি ছিল দ্বিতীয় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক। প্রথমটি ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।
জানা গেছে, পররাষ্ট্র দপ্তরের পরামর্শে দুই দেশ সাধারণত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সকল প্রধান বিষয় নিয়ে আলোচনা করে। যাতে সব খাতে সহযোগিতা বৃদ্ধি পায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে