Views Bangladesh Logo

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যকে অযাচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

রফিকুল আলম বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সাড়া না মিললেও গঙ্গার পানি বণ্টন ঠিকঠাক হচ্ছে।

ভারত সীমান্তে যে হত্যা চলছে তা বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে।

তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফর রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ।

২৬ মার্চ প্রধান উপদেষ্টা চীনের উদ্দেশ্যে রওনা করবেন বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ