নিরাপত্তা শঙ্কায় বন্ধ ভারতীয় ভিসা সেন্টার
বাংলাদেশ ও ভারতের মধ্যকার উদ্ভূত পরিস্থিতে নিরাপত্তা শঙ্কায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রাখা হবে।
আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ (বুধবার) দুপুর ২টার পর থেকে আর কোনো কার্যক্রম চলবে না।
এছাড়া, যেসকল আবেদনকারীর আজকের (বুধবার) স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের জন্য পরবর্তীতে নতুন একটি তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে