Views Bangladesh Logo

ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

রবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার। পরবর্তী আবেদনের তারিখ এসএমএস পাঠিয়ে জানানো হবে।

বুধবার (৭ আগস্ট) ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, পরবর্তী আবেদনের তারিখ এসএমএস পাঠিয়ে জানানো হবে। পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত রোববার ভারতীয় দূতাবাসের এক বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ