সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ভারতের গুকেশ
মাত্র ১৮ বছর বয়সেই ভারতের গুকেশ ডোম্মারাজু ইতিহাস গড়ে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি এই খেতাব জিতলেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফিদে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি বর্তমান চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে পরাজিত করেন।গুকেশ ডিং লিরেনকে ৭.৫-৬.৫ স্কোরে পরাজিত করে ১৮তম দাবা চ্যাম্পিয়ন হয়েছেন।
একই সাথে গুকেশ রাশিয়ার কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙেছেন তিনি। কাসপারভ ১৯৮৫ সালে ২২ বছর বয়সে এই খেতাব জিতেছিলেন।
চেন্নাইয়ের এই প্রতিভাবান তরুণ ১২ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন।
গুকেশ এই জয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, "আমি এই পজিশনে জিতব আশা করিনি।"
এই প্রতিযোগিতার পুরস্কার তহবিল ছিল মোট ২.৫ মিলিয়ন ডলার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে