ইতিহাসের সর্বনিন্মে নেমেছে ভারতীয় রুপির দাম
ভারতীয় রুপির দাম মঙ্গলবার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে এখন ৮৪.৭৫ রুপি।ৎ
ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে যায়। তবে দিনশেষে সামান্য পুনরুদ্ধার হয়ে রুপির দাম ৮৪.৬৮ তে আসে।
ব্যাংকের কর্মকর্তারা জানান, দিনের শেষের দিকে ডলারের চাহিদা কমে যাওয়া এবং ইউয়ানের পতনের পর রুপি রেকর্ড নিম্ন থেকে সামান্য পুনরুদ্ধার হয়।
এর আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)-র স্পট এবং অনশোর ফরওয়ার্ড মার্কেটে হস্তক্ষেপের কারণে রুপি আরও বড় ক্ষতি এড়াতে সক্ষম হয়।
ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি, বিদেশি পোর্টফোলিও আউটফ্লো এবং চীনা ইউয়ানের মতো আঞ্চলিক মুদ্রার দুর্বলতা রুপির ওপর চাপ অব্যাহত রেখেছে। ফলস্বরূপ, রুপি পরপর দুই দিন রেকর্ড নিম্ন স্তরে পৌঁছায়।
এদিকে সম্প্রতি ভারতের জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ায় রুপির দুর্বলতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে