বেইলি রোডের আগুনে প্রাণহানির ঘটনায় মোদির শোক
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি বলেন, ২৯ ফেব্রুয়ারি ঢাকার গ্রীন কোজি কটেজ শপিং মলে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করছেন তিনি। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে আহতদের সুস্থতা কামনা করছেন।
চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী আরও জানান, এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে আছে। তাদের প্রার্থনা বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ মানুষের জন্য থাকবে।
মতামত দিন