সীমান্ত উত্তেজনা নিয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
ভারত-বাংলাদেশ সীমান্তে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে।
সীমান্তসংক্রান্ত সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনার জন্য রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনে প্রবেশ করতে দেখা যায় ভারতীয় হাইকমিশনারকে।
এর আগে, এদিন শুরুতেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে এবং ভারতীয় হাইকমিশনারকে শিগগিরই তলব করা হতে পারে। তিনি বলেন, ‘বিতর্কিত সব পয়েন্টে কাজ বন্ধ করা হয়েছে এবং আমরা ভবিষ্যতে এমন কোনো কার্যক্রম অনুমোদন করব না।’
বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর মধ্যে একটি ভারত-বাংলাদেশ সীমান্ত। এটি প্রায়ই নানা বিষয়ে বিতর্ক ও উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, যার মধ্যে সীমান্ত নিরাপত্তা এবং মানুষের চলাচলজনিত ইস্যুগুলো প্রধান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে