প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী উপদেষ্টা হুমায়ন কবির জানান, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানিসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে।
হুমায়ন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া এবং দুই দেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করাই মূল লক্ষ্য। তিনি জানান, দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকলে বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব।
তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর প্রসঙ্গে হুমায়ন কবির জানান, মঙ্গলবার ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে তিনি সফর করবেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে। বৈঠকে দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে