Views Bangladesh Logo

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে তাঁদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

হাইকমিশন জানায়, সাক্ষাৎকালে ভারতের হাইকমিশনার রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সার্বিক সাফল্য কামনা করেন।

আলোচনাকালে অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গভীর বন্ধনের বিষয়টি তুলে ধরেন হাইকমিশনার।

এ সময় দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের পারস্পরিক কল্যাণে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ