তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।
সাক্ষাতের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে আন্তরিক অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার।
আলোচনায় দুই পক্ষই বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে বিভিন্ন স্তরে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এতে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে