Views Bangladesh Logo

যথাসময়ে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন বলে আশা দীনেশ ত্রিবেদীর

প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে ভারত সফরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার দুপুরে সচিবালয়ে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, অর্থনীতি ও বাণিজ্যিক ইস্যুর পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে পরিবেশবিষয়ক অনেক বিষয় রয়েছে। এসব ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

তিনি বলেন, ভারত দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরালো করতে চায়। পরিবেশ সুরক্ষায়ও বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে।

বৈঠকের বিষয়ে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরালো। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে রাজনীতি ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা চলতেই থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ