Views Bangladesh Logo

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের প্রায় এক মাস পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। সেখানে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেন।

চলতি বছরের এপ্রিলে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ৫ জুন পশ্চিমবঙ্গ হয়ে স্থলপথে বাংলাদেশে আসেন দীনেশ ত্রিবেদী। পরে ২৫ জুন তিনি তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র (লেটার অব ক্রিডেন্স) পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ