Views Bangladesh Logo

বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের জন্য ভারতীয় হাইকমিশনের সতর্কতা

ভারতের ভিসা নিতে আগ্রহী বাংলাদেশি আবেদনকারীদের দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় দেশটির হাইকমিশন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়। সেখানে বলা হয়, বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে দালালরা ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে।

হাইকমিশন জানায়, এ ধরনের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে দালালদের সঙ্গে লেনদেন করলে আবেদনকারীরা আর্থিক ক্ষতির পাশাপাশি ভিসা আবেদন ও গুরুত্বপূর্ণ সময় হারাতে পারেন। তাই ভিসা সংক্রান্ত কোনো বিষয়ে অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, অননুমোদিত কোনো এজেন্ট বা ব্যক্তির কাছে অর্থ, ভিসা আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না। এতে আবেদনকারীদের নিরাপত্তা ও আবেদন প্রক্রিয়া উভয়ই ঝুঁকিতে পড়তে পারে।

এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার জন্য যারা আবেদন করবেন, তাদের নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

ভিসা সংক্রান্ত যেকোনো সেবার ক্ষেত্রে দালালের প্রলোভনে না পড়ে সংশ্লিষ্ট সরকারি প্রক্রিয়া অনুসরণ করতেই আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ