ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন ৯ ডিসেম্বর
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়া দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া ঢাকায় আরও কয়েকটি বৈঠক করবেন তিনি।
ভারতের পররাষ্ট্র সচিব ৯ ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 'এটি বাংলাদেশের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগের অংশ।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে