Views Bangladesh Logo

কলকাতায় হোটেলে আগুন: ৭ বাংলাদেশির মৃত্যুতে দুঃখ প্রকাশ ভারতীয় হাইকমিশনারের

কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর জন্য যা যা প্রয়োজনীয়, তা নিশ্চিত করা হবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। এছাড়া বাংলাদেশে এসে তার ভালো লাগছে বলেও জানান তিনি।

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের তথ্যমতে, এ ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজনই কুষ্টিয়ার একই পরিবারের সদস্য এবং অন্যজন ঢাকার বাসিন্দা ছিলেন।

উপ-হাইকমিশন আরও জানায়, দুর্ঘটনায় আহত অন্য ছয় বাংলাদেশি চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করতে এবং স্বজনদের সহায়তায় ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ