পিকে হালদারের জামিন দিয়েছে কলকাতার আদালত
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আদালতে অর্থপাচার মামলায় জামিন পেয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। তার সঙ্গে জামিন পেয়েছেন স্বপন মিস্ত্র ও উত্তর মিস্ত্রি।
শুক্রবার (২০ ডিসেম্বর) ১০ লাখ রুপি বন্ডের বিনিময়ে জামিন দিয়েছেন আদালত। শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। এ সময়ের মধ্যে রাজ্য বা দেশও ত্যাগ করা যাবে না।
অর্থপাচার মামলায় কলকাতায় গ্রেপ্তার হয় ছয়জন। তাদের মধ্যে এর আগে জামিন পেয়েছিলেন পিকে হালদারের ভাই প্রাণে হালদার, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং শর্মী হালদার।
২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বৈদিক ভিলেজ থেকে পিকে হালদারসহ অন্যদের গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর থেকে তারা দেশটিতেই বন্দি রয়েছেন। প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-২০০২ অর্থাৎ অবৈধভাবে অর্থপাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে ছয়জনকে গ্রেপ্তার করেছিল ইডি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে