Views Bangladesh Logo

বিএনপি ও তারেক রহমানকে ভারতের কংগ্রেস সভাপতির অভিনন্দন

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারতের বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস।

শুক্রবার দলটির সভাপতি সভাপতি মল্লিকার্জুন খাড়গে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) লেখেন, সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি।’

তিনি আরও উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিহাস, ভাষা ও সংস্কৃতিসহ বহু ক্ষেত্রে গভীর ও অভিন্ন সম্পর্ক রয়েছে।

পোস্টে খাড়গে লেখেন, আমাদের এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ সব সময়ই সব ভারতীয়র সমর্থন পাবে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে। জোটটি মোট ২১২টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা ৭৭টি আসনে জয়ী হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ