২০২২ সালে দুইবার সংঘর্ষ হয়েছিল ভারত-চীনের
গত ২০২২ সালের নভেম্বরে হিমালয়ের সীমান্তে ভারতীয় এবং চীনা সেনারা কমপক্ষে দুইবার প্রত্যক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছিল। ২০২০ সাল থেকে সেখানে তারা একটি তিক্ত স্থবির অবস্থায় ছিল। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব পুরষ্কার উদ্ধৃতি থেকে উঠে আসা নতুন বিবরণে জানা যায়, গত কয়েক দশকের মধ্যে নয়াদিল্লি ও বেইজিং তাদের সবচেয়ে খারাপ সামরিক সংঘাতের সমাধানের জন্য ধারাবাহিক কূটনৈতিক ও সামরিক আলোচনার সময় এটি সংঘটিত হয়। এসব ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
তবে দুই বছর আগে ২০২০ সালের মাঝামাঝি সময়ে একই এলাকায় দুই দেশের সেনাদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় সৈন্য এবং চারজন চীনা সেনা নিহত হয়েছিল।
ভারতের লাদাখ অঞ্চলে সংঘর্ষের ঘটনাগুলি ঘটেছিল বলে জানা গেছে। এতে বোঝা যায়, সীমান্তে দুই দেশের চলা এই উত্তেজনা পূর্বের রিপোর্টের চেয়ে অনেক বেশি সময় ধরে চলে।
এ ব্যাপারে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে ভারত ও চীনের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে