মারা গেছেন ভারতের বিজনেস আইকন রতন টাটা
ভারতের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন।
বুধবার (৯ অক্টোবর) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। টাটা গ্রুপ এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বুধবার তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এর পর তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। এ অবস্থায় এক পর্যায়ে তার মৃত্যুর কথা নিশ্চিত করে টাটা গ্রুপ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
১৬০ বছরের পুরোনো এ প্রতিষ্ঠানটির বিশ্বের ১০০টি দেশের সঙ্গে ব্যবসা রয়েছে। ২১ বছর ধরে এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময়ে টাটা গ্রুপের আয় বেড়েছে ৪০ গুণ। আর মুনাফা বেড়েছে ৫০ গুণ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে