Views Bangladesh Logo

ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে: মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারত বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রচারণা চালাচ্ছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটা বড় বিপদের কারণ।

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের তাঁতীপাড়ার নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে মতনিবিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদের হোতা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রচারণা চালাচ্ছে, যা বড় বিপদের কারণ। বাংলাদেশের এই অর্জনকে সুনির্দিষ্ট কিছু ব্যক্তি নষ্ট করার চেষ্টা করছে। এ জন্য দেশের মানুষকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, উপদেষ্টা নিয়োগ করা প্রধান উপদেষ্টার ব্যাপার। তবে আমরা বলব বিতর্কিত এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না। এ বিষয়ে সতর্ক হতে হবে। বর্তমান সরকারকে সফল করা আমাদের দায়িত্ব। কারণ এই আন্দোলনের আমরাও অংশীদার।

মির্জা ফখরুল বলেন, আমাদেরকেও সহনশীল হতে হবে। যাতে সুন্দর ও শৃঙ্খলভাবে দেশের সকল সংস্কারকাজ সম্পন্ন করতে পারে বর্তমান সরকার। দেশের এমন একটি বিপ্লবের পরে সকল স্তর ভেঙে পড়েছিল।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ৪ চার আগস্ট দুর্বৃত্তের দেওয়া আগুনে জেলা বিএনপির কার্যালয় পুড়ে যায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ