স্বাধীনতা দিবসে বাংলাদেশকে ভারতের শুভেচ্ছাবার্তা
বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে ভারতের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও জনগণকে এক শুভেচ্ছাবার্তায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, ভারত ও বাংলাদেশ অভিন্ন ইতিহাস, সুগভীর সাংস্কৃতিক বন্ধন এবং দীর্ঘদিনের ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। এই সম্পর্কই দুই দেশের ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তি হিসেবে কাজ করছে।
ভারত উল্লেখ করেছে, দুই দেশ সংযোগ, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষা খাতে জনগণকেন্দ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে সীমান্তের উভয় পাশের জনগণ বাস্তব সুফল পাচ্ছে।
বার্তায় আরও বলা হয়, ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে আগ্রহী।
শেষে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভকামনা পুনর্ব্যক্ত করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে