Views Bangladesh Logo

পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটের বিশাল জয় ভারতের

 VB  Desk

ভিবি ডেস্ক

পাকিস্তানকে লজ্জাজনক ধসের মুখে ফেলে বিশ্বকাপে ৭ ইউকেটের বিশাল জয়  পেয়েছে ভারত। 

শনিবারের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান দল। ১৫৫ রানে ২ উইকেট থাকলেও  ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। মাত্র ৩৬ রানের মধ্যে তাদের ৮ উইকেট পড়ে।

বাবর আজম-মহম্মদ রিজওয়ান জুটি ভাঙতেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। পাকিস্তান দ্বিতীয় উইকেট হারানোর পর হাল ধরেন বাবর এবং রিজওয়ান। তাঁরা ৮২ রানের পার্টনারশিপ গড়েন। সেই সময়ে দেখে মনে হচ্ছিল, তিন শ বা তার বেশি রান করে ফেলবে পাকিস্তান। বাবর হাফ-সেঞ্চুরিও পূরণ করেন। কিন্তু তার পরেই মহম্মদ সিরাজ বদলে দেয় পুরো চিত্রটাই। ৫০ রানের মাথায় বাবরকে বোল্ড করেন তিনি। ১৫৫ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। তার পর থেকে একে একে সাজঘরে ফিরতে শুরু করেন পাক ব্যাটাররা।

জবাবে ৩০.৩ ওভারে ৪ মেরে শ্রেয়স নিজের হাফ-সেঞ্চুরি পূরণ করার পাশাপাশি ভারতকেও ম্যাচ জেতান। ৬২ বলে ৫৩ করে অপরাজিত থাকেন শ্রেয়স। কে এল রাহুল করেন ২৯ বলে অপরাজিত ১৯ রান। এবারের বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করে শুরুটা দুরন্ত করল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে বড় জয়ের হাত ধরে পয়েন্ট টেবলের মগডালে চড়ে বসলেন রোহিত শর্মারা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সউদ শাকিল, ইফতিকর আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, হ্যারিস রউফ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ