Views Bangladesh Logo

‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংবাদ বিকৃত করার অভিযোগ তুলে ‘ভুয়া’ খবর বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, হাইকমিশনারের পক্ষ থেকে ‘অর্থশাস্ত্র’ বইয়ের একটি কপি উপহার দেওয়া হয়েছিল। বইটির মূল প্রচ্ছদে লেখা রয়েছে, ‘শিক্ষাই সর্বোত্তম বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হন।’

হাইকমিশনের অভিযোগ, একটি সংবাদকে ভিন্নভাবে উপস্থাপনের উদ্দেশ্যে বইটির মূল প্রচ্ছদ পরিবর্তন করে প্রচার করা হয়েছে। এভাবে বইটির প্রচ্ছদ বদলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা।

হাইকমিশন আরও বলেছে, কোনো ঘটনাকে নিজেদের মতো করে উপস্থাপন বা সংবাদকে বিকৃত করার উদ্দেশ্যে কোনো বইয়ের প্রচ্ছদ পরিবর্তন করা উচিত নয়। এ ধরনের ক্ষেত্রে বইটির প্রকৃত প্রচ্ছদ অপরিবর্তিত রাখার অনুরোধ জানানো হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য যাচাই করে প্রচারের আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ